মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় মৎস্য দপ্তরের চলতি অর্থবছরের বার্ষিক কর্ম পরিকল্পনার অঙ্গ হিসেবে সম্প্রতি রাজনগর ব্লকের অন্তর্গত নীহারনগর কমিউনিটি হলে সংশ্লিষ্ট ব্লকের ২০০ জন মাছচাষীকে নিয়ে একদিনের এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার তাদের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে আধুনিক মৎস্যচাষের বিভিন্ন দিক ও দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুযোগসুবিধা সম্পর্কে অবগত করানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ, ভাইস চেয়ারম্যান সিধু দত্ত সরকার, মৎস্য তত্ত্বাবধায়ক গৌতম মজুমদার মৎস্য আধিকারিক দীপায়ন রায় প্রমুখ।
কর্মশালায় ৫ জন মাছচাষীকে আইসবক্স দেওয়া হয়। প্রতিটি আইসবক্স পিছু ৪০০০ টাকা করে ব্যয় হয়েছে। ৯ জন মাছচাষিকে কনি জাল দেওয়া হয়। প্রতিটি কনিজাল পিছু ২৫০০ টাকা টাকা করে ব্যয় হয়েছে।
তাছাড়া ১২০ জন মাছচাষীর পুকুরের জলের গণগত মান পরীক্ষা করা হয়। পাশাপাশি গত অর্থবছর বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ জন মাছচাষীকে এন ডি আর এফ এবং এস ডি আর এফ থেকে প্রাপ্ত অর্থে মাথাপিছু ২৮৮০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।








