পশ্চিম ত্রিপুরা জেলায় মৎস্যচাষীদের নানা সহায়তা প্রদান

প্রগতি ত্রিপুরা, ০১ সেপ্টেম্বর, ২০২৫: চলতি অর্থবছরে মৎস্য দপ্তরের উদ্যোগে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডে পশ্চিম জেলার তিনটি মহকুমার বন্যা প্রবন এলাকার ২, ১৭৩টি মৎস্যজীবি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এজন্য ব্যয় হয়েছে ১ কোটি ২০ লক্ষ ৯৬ হাজার টাকা। এই মৎস্যজীবি পরিবারগুলির মধ্যে সদর মহকুমার ৪৫৫টি, জিরানীয়া মহকুমার ৯২৫টি এবং মোহনপুর মহকুমার ৭৯৩টি পরিবার সহায়তা পেয়েছে।

এছাড়া গত অর্থবছরেও পশ্চিম জেলার ৩৫ ১৫টি পরিবারকে মাছচাষের জন্য বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তাগুলির মধ্যে জেলার জিরানীয়া মহকুমার ১৫২৭টি পরিবারকে মাছ চাষের জন্য আর্থিক সহায়তা, ২৩৬টি পরিবারকে মাছের খাদ্য ও ৯টি পরিবারকে মাছ চাষের জন্য পুরাতন পুকুর সংস্কার করে দেওয়া হয়েছে।

মোহনপুর মহকুমার ৭৭৮টি পরিবারকে আর্থিক সহায়তা, ৯টি পরিবারের পুরাতন পুকুর সংস্কার এবং ২৫৯টি পরিবারকে মাছের খাদ্য দেওয়া হয়েছে।

সদর মহকুমার ৫৮ ১টি পরিবারকে মাছচাষের জন্য আর্থিক সহায়তা, ১০৫টি পরিবারকে মাছ চাষের জন্য পুরাতন পুকুর সংস্কার করে দেওয়া হয়েছে।

এই কর্মসূচিগুলি বাস্তায়নে ৮৪ লক্ষ ৫৪ হাজার ৪০০ টাকা ব্যয় হয়েছে। পশ্চিম জেলা মৎস্য কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment