অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৫। আটচল্লিশ ঘণ্টার মধ্যে ফের অসম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশার সিরাপ এসকাফ।
বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে আগরতলা গামী TR 01 X- 1858 নম্বরের ছয় চাকার লরি ট্রান্সপোর্টের বিভিন্ন খুচরো পন্য সামগ্রী নিয়ে অসম পুলিশের নাকা পয়েন্টে আসে।
তখন ইনচার্জ প্রনব মিলির নেতৃত্বে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে অন্যান্য সামগ্ৰীর আড়ালে থাকা ত্রিশটা ঔষধের ড্রামের ভেতরে মোট সাতশো বোতল এসকাফ জব্দ করা হয়।
যার কালোবাজারি মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে জানান ইনচার্জ প্রনব মিলি। সঙ্গে লরি চালককে আটক করা হয়েছে।
ধৃত চালকের নাম উৎপল রায়,বাড়ি ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়ায়।সে জানায় গুয়াহাটি থেকে এই পন্য সামগ্রী সহ নেশার সিরাপ গুলো আগরতলা যাওয়ার উদ্দ্যেশে আসছিল।
অবশ্য এদিকে অসম পুলিশের ঘন ঘন নেশা সামগ্রী আটক ও সাফল্য প্রশ্নের মূখে ফেলে দিয়েছে ত্রিপুরা পুলিশকে।
অপরদিকে, ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে এবং তদন্ত অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ।








