গান্ধীগ্রাম এলাকায় গ্যাসের পাইপ লাইন কেটে যাওয়ায় আতঙ্ক

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৫।গ্যাসের পাইপ লাইন কেটে যাওয়ায় আতঙ্ক ছড়ায় গান্ধীগ্রাম এলাকায়!

পি.ডব্লিউ.ডি’র অসাবধানতায় গ্যাসের পাইপ লাইন কেটে আতঙ্ক গান্ধীগ্রাম এলাকায়, টি.এন.জি.সি’ র তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পি ডব্লিউ ডি দপ্তরের অসাবধানতায় গ্যাসের পাইপ কেটে আতঙ্ক ছড়ায় বামুটিয়া ব্লকের অন্তর্গত গান্ধীগ্রাম সংহতি সংঘ এলাকায় লবণ ফ্যাক্টরি এলাকায়।

জানা যায় লবণ ফ্যাক্টরির সামনে ড্রেনের কাজ করার সময় প্রায় ১০ ফুট গ্যাসের পাইপ কেটে ফেলে কর্মীরা,মুহূর্তে গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক ছড়ায়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে টি এন জি সি লিমিটেডের আধিকারিকরা এবং দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনা নিয়ে টি এন জি সি লিমিটেডের আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং এস.ডি.ও সঙ্গে যোগাযোগ করলে এস.ডি.ও এই বিষয়ে সারা দেননি।তিনি জানান কাজ করার আগে টি এন জি সি লিমিটেডকে কোনো প্রকার ভাবে জানানো হয় নি।এবং এই কাজটি এস.ডি.ও নিজেই করাচ্ছেন।

এই ঘটনায় মাত্র কয়েক ঘটনায় টি এন জি সি লিমিটেডের প্রায় ১ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে।

গোটা বিষয়টি নিয়ে টি এন জি সি লিমিটেডের পক্ষে এস.ডি.ও বামুটিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ঘটনাস্থল আসেন নি।তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই দুর্ঘটনায় এটা স্পষ্ট যে পি ডব্লিউ ডি ও এস.ডি.ও এর অসাবধানতায় জন্যই এই ঘটনাটি সংগঠিত হয়েছে।

স্থানীয় জনগণ টি এন জি সি লিমিটেডের ভুমিকাকে সাধুবাদ জানালেও পি ডব্লিউ ডি দপ্তরের অসাবধানতায় ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Comment