ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ করে ধর্নায় পিতা, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা!!

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৫। !আবারও প্রকাশ্যে এলো রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র।

কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন এক অভিভাবক।

অসুস্থ কন্যাকে নিয়ে সরাসরি জেলা হাসপাতালের সামনে ধর্নায় বসেন তিনি।অভিযোগ, শিশুকন্যার জ্বর টানা তিন দিনেও কমেনি।

তাই বাবা তাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাতেই, কর্তব্যরত ডাক্তার উল্টে রূঢ় ব্যবহার করেন। চিকিৎসার পরিবর্তে রোগীর সঙ্গে দুর্ব্যবহার, অপমান ও চটে যাওয়ার মতো ঘটনায় হতবাক রোগীর পরিবারসহ উপস্থিত অন্যরা।

রাজ্য সরকার যেখানে ডবল ইঞ্জিনের সরকার গড়ে স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবি করে আসছে, সেখানে সাধারণ মানুষ এ ধরনের দুর্ব্যবহার ও অবহেলার শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

ফলে প্রশ্ন উঠছে— এটাই কি সেই প্রতিশ্রুত উন্নত স্বাস্থ্য পরিষেবা? স্থানীয়দের মতে, চিকিৎসকদের এহেন আচরণ রোগী ও তাদের পরিবারকে একদিকে যেমন মানসিকভাবে বিপর্যস্ত করছে, তেমনি সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও সরকারের প্রতি জনগণের প্রশ্ন— অসুস্থ রোগীর প্রতি এই রূঢ়তা ও অবহেলা কি বরদাস্তযোগ্য? অবিলম্বে কি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে?

Leave a Comment