অরুন্ধতী নগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে চুরি

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট, ২০২৫: এবার যে চুরির ঘটনাটি সংগঠিত হয়েছে সেটা হলো এম বি টিলা এলাকার শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে। চোরের দল শুক্রবার রাতের বেলা হাত সাফাই করেছে।

শনিবার সকাল বেলা পুরোহিত মন্দিরে প্রবেশ করার পর দেখতে পান সারদা দেবীর স্বর্ণালংকার নেই, প্রণামী বাক্সের তালা ভাঙ্গা এবং সবকিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে।

তারপর পুরোহিত স্থানীয়দের ডাকাডাকি করেন। তারা এসে দেখতে পায় সত্যিই সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। খবর দেওয়া হয় অরুন্ধতী নগর থানার পুলিশকে।

পুলিশ এসে চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু অরুন্ধতী নগর এলাকায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বেড়ে চলেছে।

রাতের বেলা থানা এলাকায় পুলিশের কোনরকম টহলদারি নেই। যার কারণে নেশা কারবারি, চোর, ছিনতাইয়ের সাম্রাজ্য তৈরি হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ।

Leave a Comment