ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক, ২১ আগস্ট, ২০২৫। অর্থের নেশায় দিশাহীন ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর বদরুজ্জামান।

ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ঊনকোটি, হীরাছড়া ও দেওড়াছড়া এডিসি ভিলেজে রাবার প্লান্টেশন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছে গৌরনগর পঞ্চায়েত সমিতি।

সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান জানান, ভিলেজ কমিটি না থাকায় রেগা সহ বিভিন্ন প্রকল্পের অনুমোদনের দায়িত্ব সমিতির উপর বর্তায়।

কিন্তু এই সুযোগে দপ্তরের কিছু আধিকারিক ও স্থানীয় প্রভাবশালী নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে অনিয়ম করছে।

তাঁর দাবি, যেখানে তিনটি ভিলেজে মোট পাট্টা প্রাপক পরিবার রয়েছে ৭৮৬টি, সেখানে বেনিফিশিয়ারি করা হয়েছে ৭৯৯ জনকে।

এমনকি একাধিক পরিবারের সদস্যদের একাধিকবার বেনিফিশিয়ারি করা হয়েছে।

বরাদ্দও অদলবদল করে অন্য ভিলেজে পাঠানো হয়েছে বদরুজ্জামান অভিযোগ করেন, জেলা শাসকের নির্দেশে রেগার টাকাও ব্লক থেকে কেটে জোনাল ডেভেলপমেন্ট অফিসে পাঠানো হচ্ছে।

ইতিমধ্যে মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে সমিতি।

তিনি কড়া ভাষায় বলেন, “ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর অর্থের নেশায় দিশাহীন হয়ে উঠেছে।

পাহাড় প্রমাণ ঘোটালার সত্য সরকার যেন অবিলম্বে তদন্তের মাধ্যমে উন্মোচন করে।”

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী