রাজ্যপালের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকদের সাক্ষাত

অনলাইন ডেস্ক, ১৮ আগস্ট ২০২৫: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লুর সঙ্গে আজ সন্ধ্যায় রাজভবনে সাক্ষাত করেন লেফটেন্যান্ট জেনারেল রামচন্দর তিওয়ারি, পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, এসএম, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ, ইস্টার্ন কমান্ড কলকাতা।

উত্তর পূর্বাঞ্চলের ক্রপস কমান্ডারগণ, সাব এরিয়া কমান্ডারগণ, ডিভিশন কমান্ডারগণ, আইজিএআর (ইস্ট) এবং পদস্থ সেনা অফিসারগণও উপস্থিত ছিলেন।

নিরাপত্তা সুনিশ্চিত করা এবং কল্যাণকর কাজে উদ্যোগের জন্য রাজ্যপাল ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানান। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment