অনলাইন ডেস্ক, ১৩ আগস্ট, ২০২৫। ঘটনার বিবরনে জানা যায় আগরতলা যোগেন্দ্রনগর সাহা পাড়া এলাকার দুই যুবক তাদের একটি নিজস্ব অটো নিয়ে যার নম্বর TR01J4168 কমলাসাগর কসবা এসেছিল।
রাতে বাড়িতে ফেরার পথে আকণ্ঠ মদ পান করে অটো গাড়িটি প্রচন্ড বেগে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল।আনন্দ চৌমুহনী এলাকায় রাস্তার একটি বাক নেওয়ার সময় নিজেদের আয়ত্তে রাখতে পারেনি সেই গাড়িটি।
মুহূর্তের মধ্যে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়ে। এমন সময় পথচারী জনগণ চিৎকার শুরু করে।
ছুটে আসে মধুপুর এলাকার কিছু যুবক ২৫-৩০ জন মিলে গাড়িটি সেখান থেকে তুলে গাড়ির ভিতর থেকে অনেক কষ্ট করে দুজনকে বের করে।
যার মধ্যে আকাশ রায় নামে যুবকের মুখ এবং নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। অপরদিকে ভূবেশ সাহাও আহত হয়।
পরবর্তী সময়ে এলাকার জনগণ তাদেরকে নিয়ে আসে মধুপুর হাসপাতালে।
গুরুতর হওয়ায় দুজনকেই অতি দ্রুত এম্বুলেন্স দিয়ে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেয়।








