রাখি বন্ধন ও হর ঘর তিরঙ্গা উদযাপনে বহ্নিজ্যোতি

প্রগতি ত্রিপুরা, আগরতলা,১১ আগষ্ট।। শুভ রাখি বন্ধন ও দেশপ্রেমের আবেগে ভরপুর হর ঘর তিরঙ্গা উদ্‌যাপন উপলক্ষে, “বহ্নিজ্যোতি” (একটি বহুমুখী সামাজিক সংস্থা) একটি হৃদয়স্পর্শী অনুষ্ঠান আয়োজন করে, যেখানে সুধীজন, প্রশাসনিক কর্মকর্তা এবং সাধারণ মানুষ সকলে মিলিত হয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন।
রাখি বন্ধনের মাধ্যমে পারস্পরিক সুরক্ষা, বিশ্বাস ও সৌহার্দ্যের প্রতীক তুলে ধরা হয় এবং হর ঘর তিরঙ্গা অভিযানে অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেমের আবেগ আরও উজ্জ্বল করে তোলা হয়।অনুষ্ঠানে বহ্নিজ্যোতির সদস্যারা আগরতলা পুরনিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, মাননীয়া উপ-মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত, পুরনিগমের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীবৃন্দ,সদর মহকুমার এসডিপিও শ্রী দেবপ্রসাদ রায়, পশ্চিম থানার ওসি শ্রী রানা চ্যাটার্জি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে রাখী বন্ধন করে এবং তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেয় l
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক শ্রী দেবাশিস ভট্টাচার্য এবং উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন ডাঃ দেবজানী ভট্টাচার্য্য, যাঁদের সঙ্গে বহ্নিজ্যোতির অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।
এই অনুষ্ঠান “বহ্নিজ্যোতি”(একটি বহুমুখী সামাজিক সংস্থা) সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, নাগরিক চেতনা জাগ্রত করা এবং নাগরিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার প্রতিশ্রুতিকে আরও একবার তুলে ধরল।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment