খাদ্য দপ্তর ও জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্দ্যোগে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হলো

অনলাইন ডেস্ক, ৫ আগস্ট, ২০২৫ : রাজ্যসরকার চাইছে কৃষকদের আয়দ্বীগুন করতে । রাজ্য সরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে জোলাইবাড়ী কৃষিদপ্তর।

শান্তির বাজার খাদ্যদপ্তর ও জোলাইবাড়ী কৃষি দপ্তরের যৌথ উদ্দ্যোগে অন্যান্যবছরেরন্যায় এইবছরও জোলাইবাড়ী মোটরস্টেন্ড এলাকায় শুরু হলো সরকারিভাবে ধানক্রয়ের কাজ।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সরকারি ভাবে ধানক্রয়ের কাজের শুভসূচনা করাহয়। আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, শান্তির বাজার পুরপরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইসচেয়ারম্যান কেশব চৌঁধুরী, শান্তির বাজার মহকুমার খাদ্যদপ্তরের আধিকারিক মলয় চৌঁধুরী, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্যরাতেগিয়ে সত্যব্রত সাহা জানান বিগতদিনে কৃষকরা এইধরেনর সুযোগ সুবিধা পেতেননা। যারফলে কৃষকরা কৃষিকাজে অনিহা প্রকাশ করতো।

বর্তমান রাজ্যসরকার কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানকরছে। ধান উৎপাদন থেকে ধান বাজারজাত করাপর্যন্ত সমস্ত প্রকারের সুযোগ সুবিধা প্রদান করছে রাজ্যসরকার।

কৃষকদের সরকারিভাবে কৃষিজ বীজ কি মো, কৃষিজ যন্ত্রাংশ, কৃষক সন্মান নিধি প্রকল্প প্রদান করা হচ্ছে। বর্তমানসময়ে সরকারি মূল্যে কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করছে রাজ্যসরকার।

যা বিগত দিনে দেখাযেতোনা। সত্যব্রত সাহা উনার বক্ত্যব্যের মধ্যদিয়ে জানান বিগতদিনে কৃষকদের ধান উৎপাদন হলে সেগুলি চাঁদা হিসাবে বস্তায় বস্তায় দিয়েদিতেহতো। বর্তমান সময়ে কৃষকদের কোনো প্রকারে চাঁদা দিতেহয়না।

অপরদিকে বিগতদিনে কৃষকরা কোনোকিছু পেতেহলে আন্দোলন করতেহতো বর্তমান সময়ে কৃষকরা কোনোপ্রকার আন্দোলন ছারাই সব সুযোগ সুবিধা পেয়েযাচ্ছে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে সকলের উপস্থিতিতে কৃষকদের কাছথেকে সরকারিভাবে ধানক্রয়ের কাজ শুরুহয়।

আজকের এই কর্মসূচী সম্পর্কে জানাতেগিয়ে জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস জানান আজথেকে ধানক্রয়ের কাজ শুরুহয়েছে আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই ধানক্রয়ের কাজ।

এইবছর জোলাইবাড়ী কৃষিদপ্তরকে সারে সাতশ মেট্রিকটন ধানক্রয়ের তার্গেট দেওয়াহয়েছে কিন্তু এই কৃষিদপ্তর আশাবাদী তারর্গেটের থেকে অধীক প্রায় একশ মেট্রিকটন ধানক্রয়করা সম্ভব হবে।

এইপরিমান ধান ক্রয়েরচিত্র লক্ষ্যকরে বোঝাযায় জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাসের সহযোগীতায় জোলাইবাড়ীর কৃষকরা ব্যাপকহারে ধানউৎপাদন করেছে।

কৃষকদের এইপরিমানে সহায়তা করাতে জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক ও রাজ্যসরকারকে ধন্যবাদ জানিয়েছেন জোলাইবাড়ীর কৃষকরা। আজকের দিনে সরকারিভাবে ধানক্রয়ে কৃষকরা ব্যাপক উৎসাহের সহিত নিজেদের উৎপাদিত ধান নিয়ে এসেছেন।

Leave a Comment