দুরন্ত গতিতে এসে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা গাড়ির, আহত তিন

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৫: দুরন্ত গতিতে ছুটে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিল গাড়ি। আহত তিন জন। আগরতলা উদয়পুর সড়কে এই ঘটনা। জানা যায়, সোমবার দুপুরে আগরতলা উদয়পুর সড়কে চেছুড়িমাই এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা।

একজনের অবস্থা আশঙ্কা জনক দেখতে পেয়ে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করলো বিশ্রামগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা।

জানা যায়, আগরতলা থেকে অমরপুর যাওয়ার পথে TR03S0486 নাম্বার এটি মারুতি অল্টো গাড়ি দ্রুতগতিতে থাকাই নিয়ন্ত্রণ হারিয়ে চেছুড়িমাই পরিমল চৌমুহনি এলাকায় গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে স্বজোরে ধাক্কা মারে।

এতে আহত হয় সুব্রত রিয়াং, সেলিনা রিয়াং সহ অপর এক যুবক। দ্রুত তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করে কর্তব্যরত চিকিৎসক ।

Leave a Comment