অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৫: নিষিদ্ধ মাদকদ্রব্য আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। যা এক বিরাট সাফল্য। উদ্ধার করা হয়েছে আনুমানিক ১০ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক হেরোইন। গ্রেপ্তার করা হয়েছে ২ মহিলা।
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ বনকুমারি বাজারের অটো স্ট্যান্ড থেকে ৯ কেস হেরোইন সহ দুই মহিলাকে আটক করেছে।
তাদের নাম রুজিনা বেগম, বাড়ি বিশালগড় কড়ইমুডা এলাকায় এবং কুলসুম বেগম, বাড়ি কামখানা এলাকায়। পুলিশ অদের আটক করে এই প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধার করে।
যার কালের বাজার মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা হবে বলে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের ধারণা। ধৃত দুই মহিলা বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে।
পুলিশ অদের আদালতে তুলে পুলিশ রিমান্ডে দাবি করবে। তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে তাদের সাথে আরো কারা জড়িত।
জেলা পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে অরা শিলচর থেকে হেরেয়িনগুলি রাজ্যে পাচার করার চৌট করেছে।








