মাদক কারবারি ও মাদকসেবনের বিরুদ্ধে এক জনসচেতনতা পদযাত্রা ও পথসভা

অনলাইন ডেস্ক, ২৬ জুলাই, ২০২৫: আজ সূর্যমণি নগর বিধানসভা মন্ডলের অন্তর্গত বাগমারা গ্রাম পঞ্চায়েত এবং আগরতলা পৌর নিগমের ৫১ নং ওয়ার্ডে মাদক কারবারি ও মাদকসেবনের বিরুদ্ধে এক জনসচেতনতা পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক রাম প্রাসাদ পাল মহায়দয়।

বিপুল সংখ্যক সাধারণ নাগরিকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই পদযাত্রা প্রমাণ করে, রাজ্যের মানুষ এখন উন্নয়ন ও স্বচ্ছতার রাজনীতির পাশে আছে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রতিটি কার্যক্রম আজ জনগণের আস্থা অর্জন করেছে।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাম প্রাসাদ পাল বলেন, “ত্রিপুরাকে যারা আবার বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং লুটপাটের অন্ধকারে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে আজ মানুষ রাস্তায় নেমেছে।

এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক দলের নয়, এই লড়াই এক আদর্শের পক্ষে, এক সাহসী ও সৎ সমাজ গঠনের লড়াই। মাদকমুক্ত ত্রিপুরা গঠনে জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।”

তিনি আরও বলেন, “জনতাই আমাদের শক্তি। সেই শক্তির উপর ভর করেই আমরা এগিয়ে চলেছি এবং চলবো। এই যুদ্ধে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎকে আরও মজবুত করে তুলবে।”

ত্রিপুরাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও জনগণের একযোগে প্রচেষ্টার আহ্বান জানান তিনি। এদিনের কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব, সমাজকর্মী, যুব সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment