অনলাইন ডেস্ক, ২৩ জুলাই, ২০২৫ : পুলিশের ধাওয়ার জেরে গাঁজা বোঝাই গাড়ি রেখে পলায়ন! গোপন খবরে ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সুতারমুড়া গগন সর্দারপাড়া এলাকায় একটি মারুতি বোঝাই গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১২ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেন।
পুলিশের আগাম খবরে গাঁজা বোঝাই মারুতি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।
জানাযায় বুধবার সকালে TR07C359 নাম্বার একটি মারুতি গাড়ি বক্সনগর থেকে সুতামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে উল্লেখিত গাড়িতে গাঁজা বোঝাই করে পাচার করতে নিয়ে যাচ্ছে গাঁজা কারবারীরা।
বিশ্রামগঞ্জ থানার সদ্য জয়েন করা ওসি অজিৎ দেববর্মার নেতৃত্বে পুলিশ উৎপেতে বসে থাকেন।
উল্লেখিত গাড়িটি আসা মাত্রই পুলিশে গাড়িটিকে তদন্ত করার পূর্বে দূরে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক।
গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করেন। পরবর্তী সময়ে গাড়ি সহ সমস্ত গাঁজা গুলি থানায় নিয়ে আসে পুলিশ।
তিনটি ড্রামে ৪১ কেজি গাঁজা উদ্ধার করে যা বাজার মূল্য ১২ লক্ষ টাকা হবে বলে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় সংবাদ মাধ্যমে জানান ওসি অজিৎ দেববর্মা।
বিশ্রামগঞ্জ থানায় যোগদান করার সাথে সাথে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেলে ও ওসি সহ গোটা টিম।








