বিদ্যাসাগর গ্রামের মৎস্য চাষীর ফিস ফার্ম পরিদর্শনে মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৩ জুলাই, ২০২৫ : মৎস্য চাষে স্বাবলম্বী মোহনপুর ব্লক এড়িয়া সিমনার বিদ্যাসাগর গ্রামের সুজিত দাস নামের এক ব্যাক্তি।

বুধবার দিন সিমনা বিদ্যাসাগর গ্রামের এই মৎস্য চাষীর ফিস ফার্ম পরিদর্শনে যান দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।মৎস্য মন্ত্রী সুধাংশু দাস এদিন দুপুরে বিদ্যাসাগর গ্রামের এই ফিশারী ফার্মটি পরিদর্শনে গিয়ে মৎস্য চাষী সুজিত দাসের সাফল্য দিক অর্থাৎ মাছ চাষের জলাশয়গুলো ঘুরে দেখলেন।

দীর্ঘক্ষণ সময় কাটিয়ে মন্ত্রী সেখানে বসে শুনলেন এই প্রগতিশীল মৎস্য চাষী সুজিত দাসের সাফল্যের কথা।মন্ত্রী সুধাংশু দাস জানান মৎস্য চাষ করে সুজিত দাস নিজেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে একজন সাফল্যিত ব্যাক্তি হিসেবে গড়ে তুললেন।

তার এই সাফল্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আনন্দ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন চাষবাস করে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন সিমনা বিদ্যাসাগর গ্রামের সুজিত দাস।

পরিদর্শনকালে মন্ত্রী সুধাংশু দাসের সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তুষ দাস, উপ- অধিকর্তা বিজয় রায়, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মৎস্য তত্ত্বাবধায়ক মোহনপুর দ্বীপমালা রায়।

 

Leave a Comment