রক্তদানের মাধ্যমে একজনের জীবন বাঁচানোর পাশাপাশি নিজের মধ্যে শান্তি, খুশি এবং আত্মসন্তুষ্টিবোধ জেগে উঠে : বিধায়ক পল দাংশু

অনলাইন ডেস্ক, ১৫ জুলাই, ২০২৫: লংতরাইভ্যালি মহকুমার মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ব্লক রিসোর্স সেন্টারে আজ এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করে বিধায়ক পল দাংশু বলেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানের মাধ্যমে অনেক জীবন বাঁচানো সম্ভব।

রক্তদানের মাধ্যমে একজনের জীবন বাঁচানোর পাশাপাশি নিজের মধ্যে শান্তি, খুশি এবং আত্মসন্তুষ্টিবোধ জেগে উঠে। তিনি বলেন, রক্তদান শিবিরের আয়োজন একটি মহৎ সামাজিক কাজ, যার কোন বিকল্প নেই। রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন এমডিসি সঞ্জয় দাস, লংতরাইভ্যালি মহকুমার মহকুমা শাসক সুব্রত দাস, ধলাই জেলার জেলা শিক্ষা আধিকারিক মধুসুদন দেববর্মা, সমাজসেবী সঞ্জীব দেববর্মা এবং বিদ্যালয় পরিদর্শক পরিতোষ দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলিন দেববর্মা। অনুরূপ রক্তদান শিবির গত ১১ জুলাই ছামনুতে অনুষ্ঠিত হয়। উভয় রক্তদান শিবিরের আয়োজন করে লংতরাইভ্যালি মহকুমার এডুকেশন ইন্সপেক্টরেট।

Leave a Comment