খোয়াই জেলায় আইন-শৃঙ্খলা ও নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডিজিপির

অনলাইন ডেস্ক, ৮ জুলাই ২০২৫ : খোয়াই জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকবিরোধী নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত রাজ্য পুলিশের মহা-পরিচালক ডিজিপি অনুরাগ ধ্যানকর।

Hyআজ ১১টা নাগাদ জেলা পুলিশ সুপারের কার্যালয় রাজ্য পুলিশের ডি জি পি অনুরাগ আসেন।

এদিন আসার পর স্বাগত জানান পুলিশ সুপার। পরে খোয়াই জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে আইন-শৃঙ্খলা নিয়ে এক বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ, খোয়াই জেলার পুলিশ সুপার রানাদীপ্ত দাস, জেলার মহকুমা পুলিশ আধিকারিকবৃন্দ, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি অনুরাগ ধ্যানকর জানান, ডিজিপি হিসেবে এটি তাঁর খোয়াই জেলা সফর।

তিনি বলেন, সফরের মূল লক্ষ্য হলো মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কৌশল নির্ধারণ এবং প্রয়োগের রূপরেখা তৈরি করা।

তিনি বলেন, আমাদের রাজ্যে বর্তমানে ৩০ শতাংশের বেশি আসামি দণ্ডিত হচ্ছেন, যা একটি ইতিবাচক ইঙ্গিত।তিনি এদিন জানান, খোয়াই সফর কালে টি এস আর ষষ্ঠ বাহিনী ও দ্বাদশ বাহিনী টিএসআর ব্যাটালিয়নে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Leave a Comment