প্রগতি ত্রিপুরা, আগরতলা,৭ জুলাই।। মাদকবিরোধী অভিযানের সাফল্য পেলে তেলিয়ামুড়া থানার পুলিশ! গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানা পুলিশ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান সংঘটিত করে এই সফলতা আসে। পুলিশের দাবি অনুযায়ী রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকাতে এই দুই যুবকের সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে তল্লাশি চালালে তাদের সাথে থাকা পাঁচ লক্ষাধিক টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়।
এরপর পুলিশ ধৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। এন ডি পি এস একটে মামলা গ্রহণ সাপেক্ষে ঘটনার তদন্ত কাজ এগিয়ে চলবে বলে পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে।
সূত্র মারফত খবর পাওয়া গেছে ধৃত দুই ব্যক্তির রেল যুগে তেলিয়ামুড়া রেলস্টেশনে নামার পর মোহনপুর নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন ধৃত দুই যুবক হচ্ছে মোহনপুর ঘোষপাড়া এলাকার দ্বীপায়ন গোপ এবং অগ্রজিৎ গোপ।।








