অনলাইন ডেস্ক, ৩০ জুন ২০২৫। বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সাথে বিধায়কের সাক্ষাৎ।
স্মার্ট মিটারের অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে জনগণ থেকে আসা অসংখ্য অভিযোগের ভিত্তিতে বিলোনীয়ার বিদ্যুৎ দপ্তরের সিনিয়ার ম্যানেজার মনোরঞ্জন ত্রিপুরার সঙ্গে ডেপুটেশনে মিলিত হন বিলোনীয়া বিধানসভার বিধায়ক দীপংকর সেন মহোদয়।
সোমবার সকাল বেলা বিধায়ক বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সাথে স্মার্ট মিটারের বিষয় নিয়ে কথা বলেন।
স্মার্ট মিটারে আসা বাড়তি বিল খতিয়ে দেখতে এবং কেন এমন হচ্ছে তা যেন এক্সপার্ট দিয়ে পরীক্ষা করতে অনুরোধ জানান বিধায়ক।
বৃষ্টি হলে ই জেলা সদরের এই বিদ্যুৎ দপ্তরের জল ঢুকে যায়। এই পুরাতন অফিসটি ভেঙ্গে নুতন অফিস নির্মাণ এর প্রস্তাব পাঠাতে বলেন তিনি।
ইশ্বানচন্দ্র নগর এলাকায় জনগণের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে একটি কল অফিস করার প্রস্তাব দেন বিধায়ক। অসংখ্য গ্রাহক রয়েছে বিলোনীয়া বিদ্যুৎ দপ্তরের অধীনে।
উল্লেখ করা যায়, কিছুদিন আগে বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে বিলোনিয়া বিদ্যুৎ নিগম অফিসে প্রতিবাদ জানিয়েছিল বিলোনিয়া ঈশান চন্দ্রনগর ও নেতাজি সুভাষ চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার।








