অনলাইন ডেস্ক, ৩০ জুন, ২০২৫ : বিলোনীয়া বি.কে.আই, কর্নারে আজ এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে হাইমাস্ট ফ্ল্যাগ উত্তোলন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
বৈদ্যুতিক বোতাম টিপে তিনি পতাকা উত্তোলন করে তা জনগণের প্রতি উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। স্বাগত বক্তব্য রাখেন বিলোনীয়া মহকুমার মহকুমা শাসক দেবাশিস দাস।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, তিরঙ্গা পতাকা ভারতবাসীর স্বাধিকারের প্রতীক, বীরত্ব ও ত্যাগের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা সবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্যে কাজ করছি।
২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সমৃদ্ধশালী ভারত গঠন করা হবে। এই উচ্চস্তন্ত জাতীয় পতাকা নির্মাণের জন্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ১৫ লক্ষ ১৭ হাজার ৯২৯ টাকা দান করেছিলেন। ১০০ ফুট উঁচু স্তম্ভ, ৩০ ফুট দৈর্ঘ্য এবং ২০ ফুট প্রস্তের বৃহৎ এই জাতীয় পতাকা আজ উত্তোলন করা হয়।








