আন্তর্জাতিক যোগ দিবস, যোগা আমাদের প্রাচীন কৃষ্টি সংস্কৃতির একটি অবিচ্ছেদ অংশ: সমবায় মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২১ জুন, ২০২৫: দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস আজ সাক্রম মহকুমায় মৈত্রী ব্রিজ সংলগ্ন ইন্টিগ্রেটেড চেক পোস্টে অনুষ্ঠিত হয়।

যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, সাক্রম মহকুমা প্রশাসন এবং ত্রিপুরা রাজ্য আয়ুশ মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুরাচরণ নোয়াতিয়া।

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে সমবায় মন্ত্রী বলেন, যোগা আমাদের প্রাচীন কৃষ্টি সংস্কৃতির একটি অবিচ্ছেদ অংশ যার মাধ্যমে স্বাস্থ্য, মেধা ও মননের সামগ্রিক নিকাশ ঘটানো যায়।

যোগাভাসের বিষয়ে জনসচেতনতামূলক প্রচার করার জন্য তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন ও বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং।

স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সাক্রম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে।

অনুষ্ঠানে নিশিউদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাজু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, বিএসএফের কমান্ডেন্ট মহেন্দ্র সিং, সাক্রমের মহকুমা শাসক শিবজেরতি দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার প্রমুখ।

এই অনুষ্ঠানে সাক্রম মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থার সদস্যরা যোগায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অতিথিরাও যোগায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের পাশাপাশি ধরতি আবা জন অাগিদারি অভিযানের প্রচার করা হয়। তাছাড়া স্বচ্ছ ভারত অভিযান ও অনুষ্ঠিত হয়।

এর আগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সাক্রমের মৈত্রী সেতুতে মিলিত হয় ও বর্ণান শোভাযাত্রায় অংশগ্রহণ করে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে।

অনুষ্ঠানে জাতীয় রাজন স্তরে বিভিন্ন সময়ে যোগাসন প্রতিযোগিতায় বিজয়ী মহকুমার ছাত্র ছাত্রীরা রিদমিক ও আর্টিস্টিক যোগ্যব্যায়াম প্রদর্শন করে।

Leave a Comment