উনকোটি জেলাভিত্তিক যোগা দিবস যোগাসন শরীর ও মনকে সুস্থ রাখে: শিল্পমন্ত্রী, প্রত্যেকের উচিত যোগাসনকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা: তপশিলি জাতি কল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২১ জুন, ২০২৫:যোগাসন শরীর ও মনকে সুস্থ রাখে। সুস্থ সমাজ গড়ে তুলতে যোগার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ কৈলাসহরের পুণ্যতীর্থ ঊনকোটি প্রাঙ্গণে ঊনকোটি জেলাভিত্তিক ১১তম আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করে একথা বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তপশিলি জাতি কল্যাণ, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, যোগা আমাদের দেশের প্রাচীন ও উৎকৃষ্ট সংস্কৃতির অন্যতম অঙ্গ। নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে দেহ ও মনকে সুস্থ রাখা যায়। যদি দেহ ও মন সুস্থ না থাকে, তবে জীবনের কোনও কাজই সঠিকপথে করা সম্ভব নয়। তাই প্রত্যেকেরই উচিত যোগাকে দৈনন্দিন জীবনের একটি অংশ করে তোলা।

অনুষ্ঠানের সভাপতি ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, সময় পেলে সবার কিছুক্ষণ যোগচর্চা করা প্রয়োজন। তাতে মন শান্ত ও সতেজ থাকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, গৌরনগর ও চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মীরাণী নম: ও সম্পা দাস পাল, পর্যটন ও পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, উনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা অমিত যাদব প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলাশাসক ড. তমাল মজুমদার। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সামাজিক সংস্থা ও বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ যোগব্যায়াম করেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী