পরপর একই দোকানে দুইবার চুরি বিশালগড়ে

অনলাইন ডেস্ক, ৮ জুন, ২০২৫: পরপর একই দোকানে দুইবার চুরি, চাঞ্চল্য ভূঁইয়ার মাথা এলাকায়। খবর নিয়ে জানা গেছে গকুলনগর ভূঁইয়ার মাথা এলাকার ব্যবসায়ী রবীন্দ্র দাস শনিবার রাত দশটা নাগাদ তার মুদি মাল দোকান বন্ধ করে বাড়িতে যায়।

সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকানের জাপ কাটা দোকানের নগত টাকা সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ।

পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। দোকানের মালিক রবীন্দ্র দাস জানান এর আগেও সরস্বতী পূজোর রাতের তার দোকানে চুরি হয়েছিল। পর পর চুরির ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Leave a Comment