পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশ ও আমজনতার বাক বিতন্ডা

অনলাইন ডেস্ক,২৮ মে, ২০২৫: গাড়ি পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশ ও আমজনতার বাক বিতন্ডা! ঘটনা বুধবার সন্ধ্যায় সুর্য্য চৌমহনি হকার্স মার্কেট এলাকায় । বৈধ পার্কিং জোনে রাখা গাড়িতে নোটিশ লাগিয়ে দেয় বলে অভিযোগ গাড়ির মালিক সহ আমজনতার! এতেই শুরু হয় ট্রাফিক ও আমজনতার মধ্যে বাক বিতন্ডা।

গাড়ি পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশের মূল কাজ হল রাস্তায় যান চলাচল নির্বিঘ্নে রাখতে এবং পার্কিং সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে সাহায্য করা। গাড়ি মালিকের অভিযোগ যে, উনার বাড়ি এই এলাকাতেই যে, জায়গায় উনার গাড়ি পার্কিং ছিলো সেই জায়গায় কোনো পার্কিং বোর্ড  এ সময় নির্ধারণ করা ছিল না।

এই দিকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন গাড়িটি নাকি দীর্ঘ সময় পার্কিং এ রাখা ছিল, তার জন্যে এই নোটিশ লাগিয়েছেন। এর ফলে কিছুটা সময় রাস্তায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

Leave a Comment