প্রগতি ত্রিপুরা, আগরতলা,২৭ মে।।আজ অমরপুর এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন কৃষি কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।এখানে ট্রেনিং হল, ইন্টারনেট সহ কম্পিউটার প্রজেক্টরের মাধ্যমে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি জ্ঞান কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা, ভিডিও কনফারেন্স এর ব্যবস্থা সহ তথ্যপ্রযুক্তির সমস্ত সুবিধা রয়েছে। এতে করে কৃষি নির্ভর অমরপুরবাসী তাদের জমির উর্বরতা বৃদ্ধি এবং অধিক ফলনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন। এই কেন্দ্রটি এলাকার কৃষিজ উন্নতি দারুণভাবে প্রতিফলিত হবে।উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস,সহ অন্যান্যরা।








