অনলাইন ডেস্ক, ২২ মে, ২০২৫: জাতীয় সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেওয়া ও জনসাধারণের সমস্যা সৃষ্টি করায় ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট ১৯৫৬-র ৮(বি) নং ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ১২৬ (১)/৬১(২) ধারায় ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ধলাই জেলার বিরাশি মাইল বাজারের কালিবাড়ি ট্রাইজংশনে কতিপয় পুরুষ ও মহিলা গত ১৫মে জাতীয় সড়ক অবরোধ করেন। তারা বিরাশি মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জনৈক চিকিৎসক ডা. আকাশ ভৌমিকের বদলির প্রতিবাদে এই অবরোধ করেন।
পরবর্তী সময়ে মনু থানার আরক্ষাকর্মীগণ এই অবরোধ তুলে দেন। এই ঘটনায় জড়িত সংশ্লিষ্ট চিকিৎসক সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। লংতরাইভ্যালি মহকুমা শাসক কার্যালয়ের পক্ষ থেকে এসংবাদ জানানো হয়েছে।







