৮নং টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে ভারতীয় বীরসেনা এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ ও তিরঙ্গা র্যালী

অনলাইন ডেস্ক, ১৯ মে, ২০২৫: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে ধর্ম পরিচয় জেনে গুলি চালানো হয়। মহিলা ও শিশুদের ছেড়ে দিয়ে মূলত পুরুষদেরই হত্যা করা হয়।

মহিলাদের মাথায় সিঁদুর দেখে তাঁদের স্বামীদের মেরেছিল, এমনই অভিযোগ করেছিলেন স্বজনহারারা। কেউ ছিলেন সদ্য বিবাহিত। সেই নারকীয় হত্যাকাণ্ডের বদলা নিতেই অপারেশন সিঁদুর। যার নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছে জবাব দেয় ভারতীয় সেনারা। এ উপলক্ষে ভারতীয় বীর সেনাদের ধন্যবাদ জানিয়ে আজ সোমবার ৮নং টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে এক তিরঙ্গা র্যালীর আয়োজন করা হয়।

এই মিছিল থেকে ভারতীয় বীর সেনাদের অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র এবং রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক ভগবান চন্দ্র দাস, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলার রত্না দত্ত ও পাপিয়া দত্ত মহোদয়া সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ভগবান বলেন, তিন বাহিনী একত্রিত হয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়া দিয়েছে এবং জঙ্গিরাও রেহাই পায়নি। সেনাবাহিনীর তাদের বীরত্বের মধ্যে দিয়ে ধুলিসাৎ করে দিয়েছে জঙ্গি এবং জঙ্গিদের ঘাঁটি।

মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় সন্ত্রাসবাদীদের বিরুধ্যে যে জিরো টলারেন্স নীতি তার জন্য প্রধানমন্ত্রীকে কে ও ধন্যবাদ জানানো হয়। তাই সারা দেশের সাথে ত্রিপুরাতেও এর অঙ্গ হিসেবে তিরঙ্গা যাত্রা র্যালী। আজ এই র্যালীতে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল উল্লখযোগ্য।

Leave a Comment