অগ্নিসংযোগে মৃত্যু এক বৃদ্ধ মহিলার

অনলাইন ডেস্ক, ১০ মে, ২০২৫: শুক্রবার বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকায় অগ্নিসংযোগে মৃত্যু এক বৃদ্ধ মহিলার। ঘটনার বিবরনে জানা যায়, রাত্রিবেলায় বাইখোড়া থানার অধীনে পশ্চিম চড়কবাই এলাকায় রেনুবালা কুড়ী ( ৮৩ ) নামে এক বৃদ্ধা মহিলা উনার বাড়ীর কিছু পরিত্যক্ত জিনিসপুরিয়ে ফেলার উদ্দ্যোশ্যে অগ্নিসংযোগ ঘটায়।

সকল পরিত্যিক্ত সামগ্রী পুরার সময় রেনু বালা কুড়ীর শরিরে অগ্নিসংযোগ ঘটে। বাড়ীতে একমাত্র উনার অসুস্থ স্বামী মাখন কুড়ী উপস্থিত ছিলো। বাড়ীর অন্যান্য লোকজনেরা অনত্র নিমন্ত্রনে চলে গেছে বলে জানা যায়। যারফলে বাড়ীর লোকজনের অনুপস্থিতর ফলে অসহায় বৃদ্ধাকে আগুন থেকে কেউ রক্ষা করতে পারেনি।

এতে করে অসহায় বৃদ্ধা অগ্নিকান্ডে মৃত্যুর মুখে ডলে পরে। রাত্রিবেলায় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর বৃদ্ধার মৃতদেহ ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। রেনু বালা কুড়ীর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকেরছায়া নেমেএসেছে।

Leave a Comment