অনলাইন ডেস্ক,০৬ মে, ২০২৫: কাঞ্চনপুর সুকনাছড়া এলাকায় অবৈধ বিলেতি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাঞ্চনপুর থানার পুলিশ। নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ।
জানা যায়, কাঞ্চনপুরের বিভিন্ন এলাকায় নেশা বিরোধী অভিযানে নামে কাঞ্চনপুর থানার অসি উদ্দ্যম দেববর্মার নেতৃত্ব বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। অভিযান চলাকালে মহকুমার সুকনাছড়া এলাকায় দুটি মনিন্দ্র বোলেরো গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশি চলাকালে গাড়ি থেকে প্রায় ৪৩০০ বোতল অবৈধ বিলেতি মদ জব্দ করা হয়। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত গাড়িতে থাকা ৩ পাচারকারীকে গেফতার করা হয় ।গ্রেফতারকৃত আসামীরা হলেন পিংকু নাথ,জগদীশ নাথ,উত্তম নাথ। ধৃত সকল পাচারকারীদের বাড়ি কাঞ্চনপুর মহকুমার সুকনাছড়া এলাকায় ।
আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ওসি উদ্দ্যম দেববর্মার জানান, ধৃতরা দীর্ঘদিন থেকেই অবৈধ বিলেতি মদের ব্যবসার সাথে জড়িত । আগেও বেশ কয়েকবার ধৃতদের পুলিশ গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীতে ওরা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অবৈধ বিলেতি মদের ব্যবসার জড়িয়ে পড়ে ।
তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত অবৈধ বিলেতি মদের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানান কাঞ্চনপুর থানার অসি উদ্দ্যম দেববর্মা ।।








