নৈশপ্রহরী আটকে দিল দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক, ৫ মে, ২০২৫: স্কুলে চুরি করতে গিয়েছিলো দুই চোর। প্রধান শিক্ষকের ঘরের দরজার তালা ভাঙা ভিতরেও ঢুকেছিল চোর। কিন্তু নৈশ প্রহরীরা চিৎকার দিতেই পালিয়ে যায় চোরেরা। ঘটনা রবিবার মধ্যরাতে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। দুই চোর মুখে গামছা বেধে বিদ্যালয়ে প্রবেশ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাসের রুমের তালা ভেঙে ভিতরে ঢুকে পরে লাইট বন্ধ করে চুরি করতে থাকে। তখন বিদ্যালয়ের এক নৈশপ্রহরীরা তালা ভাঙার শব্দ শুনতে পায়।

নৈশপ্রহরীরারা তাদের ঘর থেকে বের হয়ে চিৎকার দিতেই স্কুলের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় চোরেরা। জানা গেছে সিসি ক্যামেরার সংযোগ বন্ধ করে চুরি করতে চেয়েছিল চোরেরা। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্তে নামে।

Leave a Comment