রোটারি ক্লাবের দুইদিন ব্যাপী বাৎসরিক শিক্ষা সমাবেশ

অনলাইন ডেস্ক, ২ মে, ২০২৫: রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৪০ এর বাৎসরিক শিক্ষা সমাবেশ এবছর আগরতলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে। দুই দিন ব্যাপি শিবিরটি অনুষ্ঠিত হবে রাজধানী আগরতলার “সোনার তরী” হোটেলের কনফারেন্স হলে।

আগামী ৩ ও ৪ মে হবে এই শিবির। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের রোটারি ক্লাব অফ আগরতলা সিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান শুভব্রত দেব। তিনি বলেন, এই শিক্ষা সমাবেশেই রোটারি ইন্টারন্যাশনালের অনুদান ব্যাবস্থাপনা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে।

এই শিক্ষা শিবিরে উত্তরপূর্ব ভারতের মোট আটটি রাজ্যের প্রতিনিধিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্তর্গত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই প্রায় দুই শতজন রোটারিয়ান অগ্রিম নাম অন্তর্ভুক্তি করিয়েছেন এই শিবিরে অংশগ্রহণ করার জন্য।

নানা ভাষাভাষী, নানা ধর্ম-বর্ণের রোটারিয়ানরা এই শিবিরে আসছেন রোটারীর নানা বিষয়ে আরোও বেশী করে জানতে। বিভিন্ন রাজ্য থেকে রোটারি ক্লাব এর সদস্যরা আসবে এবং আগামী দিনে কর্মপদ্ধতি বিভিন্ন নিয়মকানুন খুঁটি নাটি সহ কিভাবে এই ক্লাবকে আরো মজবুত করা যায় কি কি সমস্যা রয়েছে এবং আগামী দিনে কে গভর্নর হবে হবে তা নিয়ে কথা বললেন সংগঠনের সদস্যরা।

Leave a Comment