অনলাইন ডেস্ক, ২৩ এপ্রিল, ২০২৫: নেশা বিরোধী অভিযান চালিয়ে একশো দশ বোতল অবৈধমদ উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। এর সঙ্গে জড়িত অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যাক্তির নাম সুকুমার পাল, তার বাড়ি মধ্য ডুকলি এলাকায়।
এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। তিনি বলেন বুধবার অভিযোগের ভিত্তিতে এলাকায় বিশেষ অভিযান চালায় পূর্ব থানার পুলিশ। অভিযান চালিয়ে ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
যার বাজার মূল্য ৭০ থেকে ৮০ হাজার টাকা। এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি।








