রাজ্যও পাওনা ব্রজবাসী শহীদ দিবস পালন

অনলাইন ডেস্ক, ২৩ এপ্রিল, ২০২৫: ১৩৪ তম খংজম দিবস। পুথিবা ওয়েলফেয়ার ও কালচারেল সোসাইটি এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে পাওনা ব্রজবাসী শহীদ দিবস পালন করা হয়।

বুধবার সকালে আগরতলা অভয়নগরস্থিত পুথিবা দেবতা বাড়িতে সোসাইটির কর্মকতারা সবাই মিলিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদ দিবস পালন করা হয়। তারপর সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরম পূজনীয় এবং ভারত বর্ষের বরণ্য স্বাধীনতা সংগ্রামী পাওনা ব্রজবাসী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছিলেন এবং ৭১ দিন পর্যন্ত লড়াই করেছিলেন।

উনি ইংরেজের বিভিন্ন ষড়যন্তের বিরুদ্ধে ভারত সহ মনিপুর রাজতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করে ছিলেন। আজকের দিনে উনি খংজম অধীর তীরে শহীদ হয়েছিলেন। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করা রাখার জন্য খংজম দিন বলা হয়।

Leave a Comment