অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল, ২০২৫: ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অগ্নি নির্বাপক সপ্তাহ। সমগ্র রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে খোয়াই জেলা সদর শহরে অগ্নি নির্বাপক সপ্তাহ। এই সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
এই উপলক্ষে খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ এক বাইক রেলি আয়োজিত হয়।
আজ সকালে জেলার তেলিয়ামুড়া ও কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে জড়ো হয় খোয়াই ফায়ার স্টেশনে। সেখান থেকে সকাল সাড়ে নয়টায় নাগাদ সুসজ্জিত বাইক রেলি বের। খোয়াই মহকুমা সহ বিভিন্ন এলাকায় পরিক্রমা করা হয়।







