অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল, ২০২৫: ওয়াক সংশোধনী বিল নিয়ে জনজাগরণ অভিযানের অঙ্গ হিসাবে গরীবদের অধিকার সুরক্ষা গরিবদের মিলবে এই স্লোগানকে সামনে রেখে এক কর্মশালার আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদের সভাপতি রাজীব ভট্টাচার্যী, সাংসদ বিপ্লব কুমার দেব, সহ অন্যান্যরা। আজকে এই কর্মসূচিতে দলীয় কর্যকর্তাদের উপস্থিত ছিল লক্ষণীয়।
বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচাৰ্য বলেন, এই ওয়াক সংশোধনী বিল ২০২৫ সালে লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে। এই বিল জনসমক্ষে তুলে ধরার জন্য বিজেপি রাষ্ট্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে। এই বিল সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেয়ার জন্য বিজেপি রাজ্য কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন ২০১৩ সালে কংগ্রেস গত লোকসভার সময় এই ওয়াক বিল সংশোধন করে।
ঐ সময় যারা বিলের সমর্থন করে ছিল এবং আজকে যারা এই বিলের বিরোধীতা করছে তাদের সুবিধা পাইয়ে দেয়ার জন্য ওয়াক বিল সংশোধন করা হয়েছিল। এই সংশোধনীতে কোন ধর্মীয় আচার বা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেখানে কোনো রকম হস্তক্ষেপ হবে না এবং নারী, পুরুষ মুসলিম সম্প্রদায়ের মধ্যে পিছিয়ে পড়া গরিব অংশের মানুষকে এই ওয়াক এর সঙ্গে যুক্ত করে ও মুসলিম সম্প্রদায়ের মহিলাদের সুবিধা দেয়ার কথা উল্লেখ করা হয়েছে এই ওয়াক সংশোধনী বিলে।
আজকে যারা এই ওয়াকফ সম্পত্তি দখল করে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছেন তাদের গায়ে সেটা লোমের কাটার মত অবস্থা হয়েছে। কি কারণে এত দিন ওয়াকফ সম্পত্তি নিজেদের দখলে নিয়ে রেখেছে। তার জবাব দিতে হবে। তাই আজকে বিরোধী দল এত হৈ চৈ করছে। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সব সময় তারা ভোট ব্যাঙ্ক পলিসি তে বিশ্বাস করে।
ভারতের মানুষের নিষ্টা, পরম্পরা উপর বিশ্বাস করে না। কংগ্রেস পরিবারতান্ত্রিক দল। তারা শুধু পরিবারের উপর বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেস এর অবস্থাতো আরো শোচনীয়। এখন যে ওয়াক সংশোধনী বিল আনা হয়েছে সেটা গরিব অংশের মানুষের জন্য।







