খোয়াই মহকুমা ভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ, ২০২৪: খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং খোয়াই কালচার‍্যাল সেলের যৌথ উদ্যোগে গতকাল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক বসন্ত উৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই এলাকার বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের কাউন্সিলার রুমা ধর ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রণব বিশ্বাস, রঞ্জন দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পীযূষ কান্তি চৌধুরী। বসন্ত উৎসবকে কেন্দ্র করে খোয়াই সাংস্কৃতিক সেলের শিল্পীগণ সহ খোয়াই শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা খোয়াই শহর পরিক্রমা করে। পরে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Comment

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধের সিদ্ধান্ত সার্বিক বিবেচনায় জনস্বার্থে গৃহীত: সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে