সারা রাজ্যে বিশ্ব যক্ষা দিবস পালিত

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ, ২০২৪: সারা দেশের সাথে রাজ্যেও আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব যা দিবস পালন করা হয়। বিশ্ব যক্ষ্মা দিবসের এবছরের মূল ভাবনা হলো ‘হ্যাঁ। আমরাই পারবো যক্ষ্মারোগ নির্মূল করতে। আসুন সংকল্প করি, বিনিয়োগ করি, বাস্তবায়ন করি’। রাজোর প্রতিটি মানুষ যাদের মধ্যে টিবি রোগের কোন ধরনের উপসর্গ আছে তাদের প্রত্যেককে টিবি স্ক্রিনিং-এর আওতায় আনা হচ্ছে।

প্রযোজনীয় চিকিৎসার পাশাপাশি রাজ্যের বর্তমান টিবি রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও পর্যান্ত ওষুধ পাচ্ছেন। প্রত্যেক টিবি রোগীকে চিকিৎসা চলাকালীন প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে। রাজ্যের প্রত্যেক টিবি চ্যাম্পিয়ানদের প্রতি মাসে অন্ততপক্ষে ১৫টি বাড়ি পরিদর্শন করে টিবি রোগ সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার সাপেক্ষে মাসিক তিনশো টাকা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা রয়েছে।

জনসচেতনতা এবং সহায়তামূলক অনুষ্ঠানের মাধ্যমে আজ বিশ্ব যজ্ঞা দিবস উদযাপন করে পশ্চিম ত্রিপুরা জেলা টিবি সেল এবং সদর টিবি ইউনিট। এদিন সকালে একটি সাইকেল র‍্যালির আযোজন করা হয়। ডাঃ নীলাঞ্জন ভট্টাচার্য এই সাইকেল র‍্যালির সূচনা করেন। এই র‍্যালিতে টিবি ইউনিটের কর্মীরা এবং স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গথ পরিক্রমা করে। এছাড়াও জনসাধারণের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির জন্য অটোরিকশা প্যানেল এর মাধ্যমে টিবি রোগ সম্পর্কিত বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাশ্বা আধিকারিক, ডা: রঞ্জন বিশ্বাস এদিন এই উদ্যোগের উদ্বোধন করেন।

পশ্চিম ত্রিপুরার অধীনে নিষ্কয়মিত্র হিসেবে অংশগ্রহণের জন্য স্বীকৃতিস্বরূপ এদিন ৬৫টি শংসাপত্র প্রদান করেন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থা আধিকারিক ডা: রঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রত্যেককে নিষ্কয়মিত্র হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি টিবি মুক্ত ভারত তথা টিবি মুক্ত জেলা গড়ে তুলতে আগামীদিনে আরও ভালোভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জানান পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলায় বর্তমানে (April 2024- March 2025) টিবি রোগীর সংখ্যা -১২৪৮ জন। তাদের মধ্যে টিবি মুক্ত হয়েছেন-৭৩২ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫১৬ জন।

ইতিমধ্যে একশো দিনের টিবি রোগ নির্মূলীকরণের সঙ্কো বিশেষ অভিযানে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এই অভিযানের লক্ষ্য ছিল টিবি রোগের ব্যাপক প্রভাব কমানো এবং রোগীদের চিকিৎসা নিশ্চিত করা। স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে সারা রাজ্যে এই কর্মসূচি রুপায়ন করা হচ্ছে।

সিপাহীজলা, গোমতী, উনকোটি, দক্ষিন ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা জেলায়ও ১০০ দিনব্যাপী “টিবি মুক্ত ভারত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি, টিবি রোগী ও সমাজে এ সম্পর্কিত স্টিগমা দূর করতে এবং রোগের প্রারটিকে গলায় করার সামনে আনেন মত চিকিৎসা নিশ্চিত করার কাজ করা হচ্ছে। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়িত করতে মৌ স্বাক্ষর, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মুখ্যমন্ত্রী