অনলাইন ডেস্ক, ১৭ মার্চ, ২০২৫: শাশুড়ি ও স্ত্রীর মানসিক নির্যাতনের কারণে ফাঁসিতে আত্মহত্যা করল এক শিক্ষক! ঘটনা সোনামুড়া থানাধীন বাতাদোলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া থানাধীন বাতাদোলার বাসিন্দা রুপঙ্কর দাস পেশায় একজন শিক্ষক, বিয়ে করেন মেলাঘর পালপাড়া টিএসআরে কর্মরত শঙ্কর দাসের মেয়ে তানিয়া দাসকে।
বর্তমানে তাদের চার মাসের একটি শিশু রয়েছে। অভিযোগ উঠেছে স্ত্রী ও শাশুড়ি রূপঙ্ক দাসের উপর মানসিক নির্যাতন চালাত। এমনকি শিক্ষক রূপঙ্কর দাস কে তার মা-বাবার কাছ থেকে আলাদা করে, অন্য কোথায় বাড়ি ঘর করার জন্য প্রায় সময় তার স্ত্রী তানিয়া দাস এবং শাশুড়ি প্রচন্ড মানসিক চাপ দিত রুপঙ্করকে।
অভিযোগ করা হয়েছে এইগুলি নিয়ে রূপঙ্কর ও স্ত্রী তানিয়া প্রায় সময় ঝগড়া হতো। জানা গেছে শিক্ষক রুপংকর দাসের স্ত্রী মেলাঘর পালপাড়ায় তার বাপের বাড়িতে রয়েছেন।
মোবাইল ফোনের মাধ্যমে স্বামী -স্ত্রীর মধ্যে ঐ সমস্ত বিষয়গুলি নিয়ে ঝগড়া হয়েছিল, যার ফলে স্ত্রীর ও শাশুড়ির মানসিক চাপ সহ্য করতে না পেরে শিক্ষক রুপঙ্কর দাস নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন বলে অভিযোগ করে মৃত শিক্ষকের পরিবার। বর্তমানে তার মরদেহ মেলাঘর হাসপাতালে রয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হব বলে জানা গেছে।








