আগরতলা ডিড্ রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৭ মার্চ, ২০২৫: আগরতলা ডিড্ রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার। এই নির্বাচনে ১১টি পদের জন্য ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছে।

১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পর এক জনের মনোনয়ন বাতিল করা হয় এবং দুই জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়। নির্বাচনে আগরতলা ও জিরানিয়া সহ ৭০ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।

১১ প্রতিনিধি নির্বাচিত হয়েছে ভোট দানের মাধ্যমে। এই ১১ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ নির্বাচিত হবে। আগামী তিন বছর তারাই এসোসিয়েশনের কার্যক্রম চালিয়ে যাবে।

নির্বাচন খুব সুন্দর ভাবে ও আনন্দের সাথে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনে নিযুক্ত কনভেনার। নির্বাচিতদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে প্রদীপ কুমার পাল উনার প্রাপ্ত ভোট ৫৮।

Leave a Comment