অনলাইন ডেস্ক, ১৮ মার্চ, ২০২৫:যতনবাড়ি লোকনাথ আশ্রম প্রাঙ্গণে আজ করবুক মহকুমা ভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং যতনবাড়ি লোকরঞ্জন শাখার সহযোগিতায় আয়োজিত দোল উৎসবের উদ্বোধন করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা৷
উৎসবের উদ্বোধন করে বিধায়ক বলেন, দোল উৎসব আমাদের সংস্কৃতির অঙ্গ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক বিশ্বজিৎ বণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ভাস্কর ভট্টাচার্য৷ তাছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী প্রণব শঙ্কর ত্রিপুরা, সমাজসেবী মৃণাল দেবনাথ প্রমুখ। দোল উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷








