অমরপুরে মহকুমা ভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৫ মার্চ, ২০২৫: অমরপুর রামঠাকুর সেবাশ্রম প্রাঙ্গণে গতকাল মহকুমা ভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত হয়। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং অমরপুর নগর পঞ্চায়েত ও অমরপুর রামঠাকুর সেবাশ্রমের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস।

দোল উৎসবের উদ্বোধন করে বিধায়ক রঞ্জিত দাস বলেন, দোল উৎসব শুধু আমাদের রাজ্যেই নয়, সারা দেশেই উৎসাহের সহিত পালন করা হয়। কোন কোন সম্প্রদায় সাতদিনব্যাপী এই উৎসব পালন করে থাকে। তিনি বলেন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মের বিভিন্ন উৎসব মহা সাড়ম্বরে পালন করা হয়ে থাকে।

এই দোল উৎসবে শিশু থেকে আবাল বৃদ্ধ সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুচিত্রা দাস, অমরপুর ব্লক বিএসি’র চেয়ারম্যান রবিত্র জমাতিয়া, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, সমাজসেবক প্রদীপ চন্দ্র দাস, বরিষ্ঠ তথ্য আধিকারিক দয়াল মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷

Leave a Comment