অনলাইন ডেস্ক, ১৫ মার্চ, ২০২৫: কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়েছে মহকুমা ভিত্তিক দোল উৎসব। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং কুমারঘাট পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই দোল উৎসবের উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।
উৎসবের উদ্বোধন করে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, আমাদের সংস্কৃতিতে দোল উৎসবের গুরুত্ব অপরিসীম। এই উৎসবের মধ্য দিয়ে আমরা রঙ, আবেগ ও ভালোবাসার ছোঁয়ায় একে অপরের সাথে আনন্দ উচ্ছাস ভাগ করে থাকি। তাতে নিজেদের মধ্যে পারস্পারিক সম্পর্কও দৃঢ় হয়৷ তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় আমাদের পরম্পরাগত সংস্কৃতি যাতে বিলোপ না হয়ে যায় সেদিকেও সকলকে সচেষ্ট থাকতে হবে৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর, মহকুমা শাসক এন এস চাকমা এবং বরিষ্ঠ তথ্য আধিকারিক শুভাশীষ সেনগুপ্ত। সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী পবিত্র দেবনাথ ও কার্তিক দাস। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।








