বিএসএফ ক্যাম্প পরিষ্কার করার আগুনে রাবার বাগানে বস্মিভূত

অনলাইন ডেস্ক, ৫ মার্চ, ২০২৫: আসারামবাড়ী বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকার নিখিল চন্দ্র দাসের রাবার বাগানে আগুনে বস্মিভূত হয়। ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালে বিএসএফ ৭০ নাম্বার ব্যাটালিয়নের কর্মীরা বিএসএফ ক্যাম্প থেকে জায়গা পরিষ্কার করার জন্য আগুন লাগায়। এই আগুনটি এসে নিখিল চন্দ্র দাসের বাগান পুড়ে ছাই।

এ বিষয়ে রাবার বাগানের মালিক জানান, কিছুদিন পর পর আশারাম বাড়ি বিএসএফ ক্যাম্প থেকে আগুন দেওয়া হয়। বিগত বছর তারা এভাবে আগুন দেওয়ার পর রাবার বাগানে এসে আগুন প্রবেশ করেছিল। তড়িঘড়ি করে আগুন নেভানো হয়। গত কয়েকদিন আগেও এভাবে তারা আগুন দেওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার মতো অবস্থা হয়েছিল।

আজকেও এভাবে আগুন দেওয়ায় উনার রাবার বাগান পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে দমকল কর্মীরা জানান কিভাবে আগুন লেগেছে তারা কিছুই জানেনা। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত হয় হলেই বোঝা যাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে।

Leave a Comment