কমলপুরে পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কুষ্ঠ রোগ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

অনলাইন ডেস্ক, ৩ মার্চ, ২০২৫: জাতীয় কুষ্ঠ রোগ নির্মূলীকরণ কর্মসূচির অধীনে সাধারণ জনগণের মধ্যে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে কমলপুরস্থিত বিমল সিনহা মেমোরিয়াল মহকুমা হাসপাতালের উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এর নির্বাচিত জনপ্রতিনিধি সহ মহকুমা হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের অধীনস্থ আশাকর্মীগণ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচিতে কুষ্ঠ রোগ নির্মূলিকরণের উপর সচেতনতা বা সংবেদনশীলতা বৃদ্ধির জন্যই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই কর্মসূচিতে সকল অংশগ্রহণকারীদের মধ্যে কুষ্ঠ রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সার্বিক বিষয়ে প্রশ্ন-উত্তরের মাধ্যমে আলোচনা করেন মহকুমা কুষ্ঠ রোগ বিষয়ক নোডাল অফিসার চিকিৎসক ডাঃ প্রণয় অধিকারী। এছাড়াও এই রোগ নির্ণয়ের পর রোগীকে কিভাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আওতায় আনা যায় সে বিষয়ে অবহিত করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ চন্দন দেববর্মা, মরাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্কা দেববর্মা, জেলা নিউক্লিয়াসকর্মী সুভ্রান্ত দেব সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment