অনলাইন ডেস্ক, ৩ মার্চ, ২০২৫: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় আজ উচ্চতর মাধ্যমিকে বিজনেস স্টাডিস / এডুকেশন / ফিজিক্স, মাদ্রাসা ফাজিল আর্টসের এডুকেশন এবং মাদ্রাসা ফাজিল থিওলোজি’র ইসলামিক হিস্ট্রি পরীক্ষা গ্রহণ করা হয়।
রাজ্যের ৬০টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সব পরীক্ষাস্থল শান্তিপূর্ণ ছিল। আজ পরীক্ষায় বসেছিল ১৮,৮৩২ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৮,৬৫৭ জন এবং ছাত্রী ১০,১৭৫ জন। ৫৭ জন ছাত্র ও ৭২ জন ছাত্রী আজ পরীক্ষা দেয়নি। ছাত্রছাত্রীর উপস্থিতির হার ৯৯.৩২ শতাংশ।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে, পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী আজ সোনামুড়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেলাঘর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও নলছড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন।
আগামী ৪ মার্চ মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের সোশ্যাল সায়েন্স (হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স) এবং সোশ্যাল সায়েন্স (ইকোনমিক্স ও জিওগ্রাফি) পরীক্ষা গ্রহণ করা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








