অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫: জনজাতি সম্প্রদায়ের কৃষকদের নিয়ে বেলবাড়িস্থিত পশ্চিম ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ৪০ জন জনজাতি কৃষক অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় ধান ও সব্জি চাষের মাধ্যমে কৃষিজ আয় বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।
মতবিনিময় সভায় কৃষি বিজ্ঞানী ড. বাপী দাস, উদ্ভিদ প্রজনন বিজ্ঞানী ড. রাহুল কুমার উন্নত ও সুসংহত উপায়ে চাষ, উন্নত সব্জি বীজ সম্পর্কে কৃষকদের অবহিত করেন।
কৃষকদের সাথে কৃষি বিজ্ঞানীদের মতবিনিময় ছাড়াও কৃষিজ সামগ্রীর প্রদর্শনী ও সব্জির বীজ বিতরণ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলবাড়ি বিএসির চেয়ারম্যান রোকেন দেববর্মা, বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস প্রমুখ।








