সারণ, ২৪ নভেম্বর : বিহার সরকারের রাজস্ব ও ভূমি সংস্কার দফতর পরিচালিত রাজস্ব আদালত ব্যবস্থাপনা ব্যবস্থার (আরসিএমএস) অধীনে সোমবার ভার্চুয়াল শুনানি ব্যবস্থার উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
সারণ সমাহরণালয় সভাগারে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলাশাসক বৈভব শ্রীবাস্তব-সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক ও রাজস্ব দফতরের আধিকারিকেরা যোগ দেন এদিনের অনুষ্ঠানে ।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল রাজস্ব আদালতের শুনানি প্রক্রিয়াকে আগের তুলনায় আরও সহজ, স্বচ্ছ ও সুলভ করে তোলা। আরসিএমএস-এর মাধ্যমে ভার্চুয়াল শুনানি চালু হওয়ায় রাজস্ব সংক্রান্ত মামলাগুলোর দ্রুত ও কার্যকর নিষ্পত্তিতে আধুনিক প্রযুক্তির আরও ভালো ব্যবহার সম্ভব হবে।
এর ফলে সাধারণ নাগরিকদের ছোট-বড় নানা কাজের জন্য আদালতে অপ্রয়োজনীয়ভাবে সশরীরে হাজির হওয়ার হয়রানি থেকে মুক্তি মিলবে এবং সময়ের সাশ্রয় হবে। অনুষ্ঠান চলাকালীন ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত সমস্ত আধিকারিক এই ব্যবস্থাটি মাঠপর্যায়ে কার্যকরভাবে চালু করা এবং এর সফল রূপায়ণের বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।








