নির্বাচনের আগে বেলোনিয়ায় পুলিশের অভিযান, বিদেশি মদসহ গ্রেপ্তার এক

অনলাইন ডেস্ক, ২৩ নভেম্বর,২০২৬: আসন্ন পুরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচন–২০২৬-কে সামনে রেখে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল বেলোনিয়া থানার পুলিশ। সরশিমা এলাকায় একটি টমটম গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সরশিমা এলাকায় টমটম গাড়িটি আটক করা হয়। তল্লাশির সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ত্রিপুরা এক্সাইজ আইনের ৬৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনের আগে অবৈধ মদ পরিবহণ ও বিক্রি রুখতে পুলিশের নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment