প্রগতি ত্রিপুরা, ২১ নভেম্বর, ২০২৬: শনিবার সকালে খোয়াইয়ের সুভাষ পার্ক এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। সকাল আনুমানিক সাতটা নাগাদ সাদা পোশাকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন মিন্টু সরকার (৩৬), পিতা মৃত মহানন্দ সরকার, বাড়ি নোয়াগাঁও এবং চয়ন ভৌমিক, পিতা মৃত গো আনন্দ।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, দালালের সহায়তায় সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে কাঁটাতারের বেড়া অতিক্রম করে তাঁরা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এরপর খোয়াই সুভাষ পার্ক এলাকায় তাঁদের গতিবিধি নজরে আসতেই পুলিশ আটক করে।
আটক দুই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








